News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
Image

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড। দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে শেডটির চারপাশে জঙ্গল ও আগাছা গজিয়ে উঠেছে। পাশাপাশি যাত্রীদের বসার জায়গা এবং শেডের টাইলসেও জমেছে নোংরা আবর্জনা। ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াংয়ের বিধায়ক তহবিলের অর্থে পতিছড়ি ড্রপগেট এলাকায় ওই যাত্রী শেডটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেটি ব্যবহার করে আসছেন। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া এবং শিশুদের অনেক সময় ওই শেডে গাড়ির অপেক্ষায় থাকতে দেখা যায়।

তবে বর্তমানে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে শেডটির পরিবেশ নোংরা হয়ে পড়েছে। চারপাশে আগাছা ও জঙ্গল তৈরি হওয়ায় যাত্রীদের সেখানে অপেক্ষা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা শেড যদি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, তাহলে সেটি নির্মাণের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।

স্থানীয়দের দাবি, যাত্রী শেডটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি চারপাশের আগাছা ও জঙ্গল দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। এ বিষয়ে এলাকার ভিলেজ কমিটি, স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
এখন স্থানীয়দের আবেদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত যাত্রী শেডটি পরিষ্কার ও ব্যবহারযোগ্য করে তোলে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026

আড়াই বছর ধরে বেহাল সড়ক, দুর্ভোগে মেলাঘরের মানুষ

মেলাঘর, ১০ আগস্ট: একসময় ছিল পিচের রাস্তা। এখন সেখানে পিচের চিহ্নও খুঁজে পাওয়া কঠিন। চারদিকে বড় বড় গর্ত, ভাঙাচোরা…

ByByNews Desk Aug 10, 2026

পুজোর আগেই রাস্তা মেরামতে বিশেষ অভিযান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা

আগরতলা, ১০ আগস্ট: দুর্গাপুজোর আগেই রাজ্যের রাস্তাঘাটকে চলাচলের উপযোগী ও গর্তমুক্ত করতে ব্যাপক ও সময়বদ্ধ মেরামতি অভিযান শুরু…

ByByNews Desk Aug 10, 2026

স্মার্ট মিটার ও ই২০ নীতি প্রত্যাহারের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১০ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের উপর করের বোঝা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি,…

ByByNews Desk Aug 10, 2026

‘নিপুণ ত্রিপুরা’ কর্মসূচির সমাপ্তিতে র‍্যালি ও বৃক্ষরোপণ

আগরতলা, ১০ আগস্ট: ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘নিপুণ ত্রিপুরা’-র বার্তা সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও বিভিন্ন…

ByByNews Desk Aug 10, 2026

Leave a Reply

Scroll to Top