News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ দফা দাবিতে বিলোনিয়ায় বামেদের জেল ভরো আন্দোলন, আটক বহু নেতা-কর্মী
Image

১১ দফা দাবিতে বিলোনিয়ায় বামেদের জেল ভরো আন্দোলন, আটক বহু নেতা-কর্মী

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ আগস্ট:

১১ দফা দাবিতে বিলোনিয়ায় জেল ভরো আন্দোলনে সামিল হলেন বাম নেতা, কর্মী ও সমর্থকরা। সিআইটিইউ, জিএমপি, সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ আহ্বানে সোমবার বিলোনিয়ায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে থেকে আন্দোলনকারীদের মিছিল শুরু হয়। মিছিল কিছুটা এগোতেই পুলিশ প্রশাসন প্রথমবার মিছিলের পথ আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তা ভেঙে সামনের দিকে এগিয়ে যান সিপিআইএম নেতা-কর্মী ও সমর্থকরা।

এরপর মিছিল আরও কিছুটা এগোতেই বিশাল পুলিশ বাহিনী ফের মিছিলের পথ রুদ্ধ করে। শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের আটক করে এবং বিলোনিয়া জেবি স্কুলের মাঠে নিয়ে গিয়ে কিছুক্ষণ আটক করে রাখে। পরবর্তীতে বিলোনিয়া মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের সঙ্গে আলোচনার পর আটক আন্দোলনকারীদের মুক্তি দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাম নেতৃত্বরা শ্রম আইন বাতিলের প্রতিবাদ জানান। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, মূল্যবৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রদান, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিল-সহ মোট ১১ দফা দাবি তুলে ধরেন তাঁরা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্ষেতমজদুর নেতা দীপঙ্কর সেন, সারা ভারত কৃষক সভার নেতা বাসুদেব মজুমদার, বাবুল দেবনাথ, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত, কৃষক সভার নেতা নির্মল ভৌমিক-সহ অন্যান্য বাম নেতৃত্ব।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top