News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ষায় জাতীয় সড়কে গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা; উদয়পুরে পরিদর্শনে পৌরপিতা ও এনএইচআইডিসিএল আধিকারিকরা
Image

বর্ষায় জাতীয় সড়কে গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা; উদয়পুরে পরিদর্শনে পৌরপিতা ও এনএইচআইডিসিএল আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ আগস্ট: বর্ষার জেরে উদয়পুর শহর সংলগ্ন জাতীয় সড়কের বিভিন্ন অংশে তৈরি হওয়া ছোট-বড় গর্ত এখন পথচলতি মানুষ ও যানবাহনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এসব গর্তের কারণে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুক্রবার জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন উদয়পুর পৌরপরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, বিজেপির রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা এবং ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর আধিকারিকরা।

পরিদর্শনকালে তাঁরা জাতীয় সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কোথায় কোথায় গর্ত সৃষ্টি হয়েছে, তার বিস্তারিত খতিয়ে দেখেন। পাশাপাশি দ্রুত মেরামতির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার বলেন, বর্ষার কারণে রাস্তার পাশে এবং বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে রাতের সময় গর্তগুলো স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে এনএইচআইডিসিএল-এর আধিকারিকরা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আগামী ১৫ আগস্টের আগেই জাতীয় সড়কের পাশে এবং ক্ষতিগ্রস্ত অংশে তৈরি হওয়া ছোট থেকে বড় সব গর্ত মেরামতের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তাঁদের আশা, দ্রুত সংস্কারকাজ শেষ হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাভাবিক হবে। প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমেই জাতীয় সড়কের বিভিন্ন অংশে গর্ত তৈরি হওয়ার সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট মহলের মতে, সময়মতো রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ সম্পন্ন করা গেলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি যান চলাচলও নির্বিঘ্ন রাখা সম্ভব হবে।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top