News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র
Image

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা পুর নিগম। আজ শহরের বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার।

পরিদর্শনকালে আর এম এস চৌমুহনি, জয়নগরসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কোথায় জল নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে এবং কোন কোন কারণে জল জমে থাকছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় জলাবদ্ধতার সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

পরবর্তী সময়ে আগরতলা শিশু উদ্যান ময়দানে নির্মাণাধীন নতুন কফি হাউসের স্থানও ঘুরে দেখেন মেয়র। সেখানে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতি রত্ন দত্ত, আগরতলা পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান শ্রী সুখময় সাহা, পুর নিগমের কমিশনার শ্রী সাজু ওয়াহিদ এ, পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা।

মেয়র জানান, আগরতলা শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং বর্ষাকালে নাগরিক দুর্ভোগ কমাতে পুর নিগম ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ধর্মনগর হাসপাতাল বিতর্কে মুখ খুললেন চিকিৎসকরা, হামলার অভিযোগে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top