নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের দ্বিতীয় তলায় সাংবাদিক সম্মেলন করেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং জেলা হাসপাতালের চিকিৎসকরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার, সংগঠনের সম্পাদক ডা. আশিস দাস কানুনগো, জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. ভাস্কর দাসসহ অন্যান্য চিকিৎসক।
চিকিৎসকদের দাবি, হাসপাতালের ঘটনাকে ঘিরে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়া এবং হামলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান চিকিৎসকরা।



















