News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
Image

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও চলতি মাসে হঠাৎ করেই কয়েক গুণ বেশি বিল আসায় ক্ষোভে ফেটে পড়েন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এতদিন যেখানে তাদের মাসিক বিদ্যুৎ বিল ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকত, সেখানে কোনো পূর্ব ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই চলতি মাসে ১,৫০০ থেকে ১,৭০০ টাকা পর্যন্ত বিল পাঠানো হয়েছে। এতে সাধারণ ও নিম্নআয়ের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে বলে দাবি করেন তারা।

গ্রাহকদের দাবি, অবিলম্বে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার করে সঠিকভাবে বিল পুনর্মূল্যায়ন করতে হবে। পাশাপাশি কেন হঠাৎ এত বেশি বিল এসেছে, সে বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top