News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলাছড়া স্টেশনে নির্ধারিত স্থানে না থেমে এগিয়ে গেল  সাব্রুম-আগরতলা যাত্রীবাহী ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
Image

কলাছড়া স্টেশনে নির্ধারিত স্থানে না থেমে এগিয়ে গেল  সাব্রুম-আগরতলা যাত্রীবাহী ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

সাব্রুম, ৫ আগস্ট: বুধবার সকালে সাব্রুম রেল স্টেশন থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে। তবে কলাছড়া রেল স্টেশনে পৌঁছে ট্রেনটি নির্ধারিত প্ল্যাটফর্মের নির্দিষ্ট স্থানে না থেমে অনেকটা সামনে গিয়ে দাঁড়ায়। প্ল্যাটফর্ম পেরিয়ে চলে যায় ট্রেন। এর ফলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ট্রেনে ওঠা-নামায় চরম ভোগান্তির সৃষ্টি হয়।

বিশেষ করে প্রবীণ, নারী ও শিশুদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক যাত্রীকে ব্যাগপত্র নিয়ে দীর্ঘ পথ দৌড়ে ট্রেনের কাছে পৌঁছাতে দেখা যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাধারণ মানুষ।

যাত্রীদের অভিযোগ, এ ধরনের অসাবধানতা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই দাবিই জানিয়েছেন তাঁরা। পাশাপাশি রেল কর্তৃপক্ষের কাছে ট্রেন পরিচালনায় আরও সতর্কতা অবলম্বনেরও আবেদন জানান সাধারণ যাত্রীরা।

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026

Leave a Reply

Scroll to Top