News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না
Image

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযুক্তের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত সেন জানান, কৃষ্ণনগরের ম্যাগনেট ক্লাব এলাকার বাসিন্দা নিরুপমা দেববর্মার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন ওই মহিলা। রবিবার নিরুপমা দেববর্মা বাড়িতে কিছু স্বর্ণালংকার খুঁজে না পেয়ে গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি চুরির অভিযোগ অস্বীকার করেন। এরপর নিরুপমা দেববর্মা পশ্চিম আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার অভিযুক্ত গৃহপরিচারিকার ভাড়া বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশি অভিযানে নিরুপমা দেববর্মার বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার হয়। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ১১ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top