News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ
Image

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের দাবি। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার নাম আমিনা বেগম (২৫)। তাঁর বাপের বাড়ি জয়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, তাঁর আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবারের দাবি, রবিবার বিকেলে স্বামী কাজ থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে সবজি না আনায় স্বামী-স্ত্রীর মধ্যে অভিমান ও মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে স্ত্রীর অনুরোধে স্বামী পুনরায় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। কিছু দূর যাওয়ার পর প্রতিবেশীরা তাঁকে খবর দেন যে বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে।

স্বামী দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, আমিনা বেগম আগুনে দগ্ধ অবস্থায় রয়েছেন। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে মৃতার বাপের বাড়ির সদস্যরাও হাসপাতালে পৌঁছান। পরিবারের উভয় পক্ষের দাবি, পারিবারিক অশান্তির জেরেই তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই দাবির সত্যতা এখনও পুলিশের তদন্তসাপেক্ষ।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সবদিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনায় বাহামনি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আড়াই বছরের কন্যাসন্তানকে রেখে আমিনা বেগমের অকালমৃত্যু এলাকাবাসীকেও মর্মাহত করেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top