News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাহস ও দৃঢ়তার সঙ্গে মাদককে প্রত্যাখ্যান করতে রাজ্যপালের আহ্বান
Image

সাহস ও দৃঢ়তার সঙ্গে মাদককে প্রত্যাখ্যান করতে রাজ্যপালের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আজ সন্ধ্যায় আগরতলার আড়ালিয়া ব্রহ্মাকুমারীজের জ্ঞানোদয় ভবনে ব্রহ্মাকুমারীজের প্রয়াত প্রধান প্রশাসক দাদি প্রকাশমণিজির স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত ‘১০ কোটি নেশামুক্ত ভারত শপথ অভিযান’ এবং ‘বিশ্ব ভ্রাতৃত্ব রক্তদান অভিযান’-এর রাজ্যস্তরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজযোগ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের মেডিক্যাল উইং, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়, ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, রাজ্যের যুবসমাজই ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ সম্পদ। তিনি যুবসমাজের প্রতি সাহস ও দৃঢ়তার সঙ্গে মাদককে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। পাশাপাশি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতাকে জীবনের অঙ্গ করে তোলার পরামর্শ দেন। স্বচ্ছ মন ও সুস্থ দেহ নিয়ে নিজের স্বপ্নপূরণে এগিয়ে যাওয়া এবং বিদ্যালয়, মহাবিদ্যালয় ও সমাজে নেশামুক্তির শপথের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বন্ধু, পরিবার ও প্রতিবেশীদেরও এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে যুবসমাজকে উৎসাহিত করেন। 

তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সংস্থা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ত্রিপুরাকে মাদক প্রতিরোধ ও সার্বিক জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি আদর্শ রাজ্যে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাজ্যপাল এই ঐতিহাসিক কর্মসূচির সফল আয়োজনের জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় এবং রাজযোগ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিভাস দেব বক্তব্য রাখেন। ব্রহ্মাকুমারীজের অসম সহ ত্রিপুরা ও বাংলাদেশ সেবা কেন্দ্রসমূহের ইন-চার্জ বি.কে. জোনালি স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্রহ্মাকুমারীজের সংস্থার ভাই বোন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026

Leave a Reply

Scroll to Top