News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার
Image

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ কফ সিরাপ এবং প্রায় ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় বিহারের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আমবাসা থানার অন্তর্গত বেতবাগান নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় এএস০১জিকে২২৪৮ নম্বরের একটি গাড়িতে সন্দেহ হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ এসকফ কফ সিরাপ ও গাঁজা উদ্ধার হয়।

ঘটনায় বিহারের বাসিন্দা সত্যেন্দ্র রায় ও রবি কুমার নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গাড়ির ভেতর থেকে বিহার রাজ্যের আরও দুটি গাড়ির নম্বর প্লেট উদ্ধার হয়েছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া নেশাসামগ্রী পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। এগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top