News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ
Image

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু এবং এক কিশোরী আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রতিদিনের মতো কলাছড়া এলাকার বাসিন্দা সবিতা দাস (প্রায় ৪৫) বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে প্রতিবেশী কমল রায়ের প্রায় ১০ বছর বয়সী মেয়ে সঙ্গীতা রায়ও ছিল।

অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী একটি ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সবিতা দাস ও সঙ্গীতা রায়কে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারে একটি রেস্তোরাঁয় আঘাত হেনে অমূল্য দাসের বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে সবিতা দাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সঙ্গীতা রায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি শান্তিরবাজার থানায় কর্মরত এক এএসআই চালাচ্ছিলেন। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের রিপোর্টের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

Leave a Reply

Scroll to Top