News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা
Image

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি রাবার বাগান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অটোরিকশাটির নম্বর টিআর-০১এম-৩৮০৫।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চোরের দল গাড়িটি রাবার বাগানে রেখে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিশ্রামগঞ্জ থানার পুলিশের নজরে বিষয়টি আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্তরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া অটোরিকশার মালিক শক্তি দেববর্মার বাড়ি জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর এলাকায়। রবিবার সকালে খবর পেয়ে তিনি বিশ্রামগঞ্জ থানায় পৌঁছান এবং গাড়িটি শনাক্ত করেন।

গাড়ির মালিক জানান, তাঁর ভাতিজার স্ত্রীর প্রসবের জন্য খেরেংবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তিনি অটোরিকশায় করে হাসপাতালে খাবার পৌঁছে দিতে যান। হাসপাতালের সামনে গাড়িটি রেখে মাত্র কয়েক মিনিটের জন্য ভেতরে গেলে ফিরে এসে দেখেন অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top