News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী
Image

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গাপূজার জন্য ব্যবহৃত ওই জমির মালিকানা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার এলাকাবাসীর একাংশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত ২৫ থেকে ৩০ বছর ধরে ওই খোলা মাঠে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে, বিশেষ করে এলাকার মহিলাদের সক্রিয় অংশগ্রহণে, দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে। তাদের দাবি, প্রায় পাঁচ দশক ধরে জমিটির কোনো বৈধ মালিকানা নিয়ে কেউ সামনে আসেননি।

এলাকাবাসীর অভিযোগ, জীবন দে ওরফে দিপু দে নামে এক ব্যক্তি সম্প্রতি ওই জমির জাল নথি তৈরি করে তা বিক্রির চেষ্টা করছেন এবং সম্ভাব্য ক্রেতাদের জমিটি দেখাচ্ছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত জীবন দে-র কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে এক সমাজসেবীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, এটি সম্পূর্ণভাবে এলাকার মানুষের স্বার্থ এবং দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি বিষয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত জমিটির প্রকৃত মালিকানা যাচাই করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করুক। যদি কোনো বৈধ মালিকের অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী তাঁর হাতে জমির দায়িত্ব তুলে দেওয়া হোক। আর যদি বৈধ মালিকানা না পাওয়া যায়, তবে দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের স্বার্থে মাঠটি ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হোক।

এই দাবিতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহকুমা শাসক (এসডিএম), তহশিল অফিস এবং স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি, তদন্তে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। এছাড়াও বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতির নজরে আনার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন প্রশাসনের তদন্তে কী তথ্য উঠে আসে এবং এই বিতর্কের নিষ্পত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট সকলের।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top