News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট
Image

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর এক জওয়ানের বাড়িতে চুরির ঘটনায় স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার মূল্যবান সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিএসআর-এ কর্মরত দুলাল মিয়ার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে হানা দেয়। অভিযোগ, বাড়ির মূল দরজার গিলসহ মোট চারটি তালা ভেঙে তারা ঘরে প্রবেশ করে। এরপর গডরেজ আলমারিসহ ঘরের একাধিক তালা ভেঙে তল্লাশি চালায় এবং ঘরের জিনিসপত্র তছনছ করে।

বাড়ির মালিক দুলাল মিয়ার দাবি, চোরের দল স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ২ থেকে আড়াই লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। চুরির সময় ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালপত্র এলোমেলো করে রেখে যায় দুষ্কৃতীরা।

ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, চুরি ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ রোধে পুলিশের টহল এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top