News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম
Image

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই হিল ব্লকের মনপুই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এদিন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল না বললেই চলে। ফলে বিদ্যালয় খোলা থাকলেও শ্রেণিকক্ষগুলো ছিল প্রায় সম্পূর্ণ ফাঁকা।

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতার সমস্যায় ভুগছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন মাত্র চারজন। এত অল্পসংখ্যক শিক্ষক দিয়ে সমস্ত শ্রেণির পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।

অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়ায় ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতির প্রতিবাদেই শনিবার এলাকার অভিভাবকরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে প্রতীকীভাবে স্কুল বয়কট করেন। তাঁদের বক্তব্য, শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, ছাত্র-ছাত্রীদের শিক্ষার স্বার্থে অবিলম্বে মনপুই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top