News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা
Image

যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: রাজধানীর যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ আগরতলা-শিলচরগামী ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতের নাম মিঠুন ঘোষ (৩৫)। তিনি অবিবাহিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নজরে আসতেই এলাকাবাসী জিআরপি এবং কলেজ টিলা ফাঁড়ির পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
মিঠুন ঘোষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যাসাগর চৌমুহনী এলাকায় বড় ভাইয়ের সঙ্গে একটি ব্যবসা পরিচালনা করতেন মিঠুন। তবে বৃহস্পতিবার সকালে তিনি দোকানে যাননি। কী কারণে তিনি যোগেন্দ্রনগর এলাকায় গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরাও কিছু বলতে পারেননি।
এদিকে, স্থানীয় মহলে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। পরিবারের দাবি, মৃত্যুর প্রায় ছয় ঘণ্টা আগে মিঠুন সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। তবে ওই পোস্টের সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, কিংবা এটি আত্মহত্যার ঘটনা কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026

স্টকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: নারীদের নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করতে জাতীয় মহিলা কমিশন দেশের সব রাজ্য…

ByByReshmi Debnath Jul 30, 2026

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

Leave a Reply

Scroll to Top