News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক
Image

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা ২০২৭-র অন্তর্ভুক্ত হাউজ লিস্টিং ও হাউজিং সেন্সাসের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এদিকে আগামীকাল (৩১ জুলাই) মধ্যরাতে স্বগণনার কাজ সম্পন্ন হবে। আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তথা জেলা সেন্সাস অফিসার অসিত কুমার দাস সাংবাদিকদের একথা জানান। সাংবাদিক সম্মেলনে জেলা সেন্সাস অফিসার জানান, হাউজ লিস্টিং ও হাউজিং সেন্সাসের তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ের কাজ পরিচালনার জন্য এই জেলায় ৯৫৪ জন অ্যানুমারেটর এবং ১৭০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, এই জেলায় মোহনপুর, বামুটিয়া, লেফুঙ্গা, হেজামারা, মান্দাই, জিরানীয়া, পুরাতন আগরতলা, বেলবাড়ি, ডুকলি এই ৯টি ব্লক, মোহনপুর পুর পরিষদ, রাণীরবাজার পুর পরিষদ এবং জিরানীয়া নগর পঞ্চায়েতের জন্য মোট ৮৭৯টি হাউজ লিস্টিং ব্লক (এইচএলবিএস) গঠন করা হয়েছে। মোট জনসংখ্যা রয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৬২৩ জন।

তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে অ্যানুমারেটরগণ এবং সুপারভাইজারগণ বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। তারা তাদের মোবাইল দিয়ে হাউজ লিস্টিং অপরেশন অ্যাপের মাধ্যমে মোট ৩৩টি প্রশ্নের ডাটাগুলি সংগ্রহ করবেন। তিনি জানান, অ্যানুমারেটর ও সুপারভাইজারদের গৃহ তালিকাকরণ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার জন্য তাদের ২৯টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৪টি ব্যাচ রিজার্ভ রাখা হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার রয়েছেন ২ জন এবং ডিস্ট্রিক্ট লেভেল ফিন্ড ট্রেনার রয়েছেন ২২ জন। তিনি জানান, অ্যানুমারেটর ও সুপারভাইজারদের আইডেন্টিটি কার্ড, কিট, টুপি প্রভৃতি দেওয়া হয়েছে। তিনি জানান, কোন নাগরিকের কোন জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে ১৮৫৫ টোলফ্রি নম্বরে ফোন করে সহায়তা নিতে পারেন। এছাড়া প্রত্যেক ব্লক ও আরবান লোকাল বডিগুলিতে হেলথ ডেক্স খোলা হয়েছে। তিনি জানান, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে জনগণনার (দ্বিতীয় পর্যায়) কাজ শুরু হবে।

সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর তথা নোডাল সেন্সাস অফিসার স্বদেশ দেববর্মা ও অ্যাসিস্টেন্ট প্রজেক্ট ডিরেক্টর বিপুল কর্মকার উপস্থিত ছিলেন।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

Leave a Reply

Scroll to Top