আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ চন্দ্র সাহার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, প্রয়াত দীনেশ চন্দ্র সাহার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস প্রদান করার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়েছে।



















