News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বর্তমান কার্যালয়ে পর্যাপ্ত পরিসর না থাকায় দলীয় কর্মসূচি ও সাংগঠনিক বৈঠক আয়োজন করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে মণ্ডল নেতৃত্ব।

বর্তমানে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় মণ্ডল কার্যালয় পরিচালিত হলেও, দলীয় কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিতির তুলনায় জায়গা অপ্রতুল হওয়ায় নতুন কার্যালয়ের সন্ধান শুরু হয়। এর আগে মণ্ডল কার্যালয় পূর্ব থানার সংলগ্ন এলাকায় ছিল, পরে সেটি শকুন্তলা রোডে স্থানান্তর করা হয়। এই প্রেক্ষাপটে রবিবার সম্ভাব্য নতুন কার্যালয়ের জন্য নির্ধারিত একটি ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি জানান, নতুন কার্যালয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে। খুব শিগগিরই প্রয়োজনীয় প্রস্তুতির কাজ সম্পন্ন করে মণ্ডল কার্যালয় নতুন স্থানে স্থানান্তর করা হবে। তিনি আরও জানান, নতুন কার্যালয় চালু হলে দলীয় সাংগঠনিক কার্যক্রম, বৈঠক এবং বিভিন্ন কর্মসূচি পরিচালনা আরও সহজ ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

Leave a Reply

Scroll to Top