News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি
Image

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ অনুযায়ী, কামিনীপাড়া এলাকার এক ব্যক্তি তাঁর অসুস্থ সন্তানের জন্য স্থানীয় মা কালী মেডিকেল হল থেকে একটি ওষুধ কিনেছিলেন। ওষুধ সেবনের পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি হলে পরিবারের সদস্যরা ওষুধটির গায়ে উল্লেখিত মেয়াদ পরীক্ষা করে দেখেন। সেখানে দেখা যায়, ওষুধটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়ে গেছে। এরপর ওই ব্যক্তি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওষুধের দোকানে যান এবং অভিযোগ জানান।

স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকির অভাবে বিভিন্ন এলাকায় অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে ওষুধের দোকান পরিচালিত হচ্ছে। পাশাপাশি ড্রাগ ইন্সপেক্টরের নিয়মিত পরিদর্শন ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীদের প্রশ্ন, প্রায় আট মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া একটি ওষুধ কীভাবে বিক্রি হলো? সংশ্লিষ্ট দোকানে দীর্ঘদিন কোনও পরিদর্শন হয়েছে কি না, অথবা তদারকির ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

এছাড়াও, অভিযোগে উল্লিখিত দোকানের স্বত্বাধিকারী তাপস কুমার দেব-এর বিরুদ্ধে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

Leave a Reply

Scroll to Top