News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ
Image

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:
সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া শহরে দক্ষিণ জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচির আয়োজন করা হয়। মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর।

শনিবার দুপুর প্রায় ১২টায় বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দেবাশ্রুতি মজুমদার, দক্ষিণ জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার এবং কংগ্রেস ওবিসি সেলের সভাপতি গৌতম দেবনাথ-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

মিছিল চলাকালীন কংগ্রেস নেতৃবৃন্দ নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে দেশের অন্যতম বৃহৎ শিক্ষা কেলেঙ্কারি বলে উল্লেখ করেন। তাঁদের অভিযোগ, এই ঘটনায় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী ও অভিভাবকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনরত ছাত্র-যুবদের ওপর কেন্দ্রীয় সরকারের দমনমূলক মনোভাবেরও তীব্র সমালোচনা করেন তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

মিছিল শেষে বিলোনিয়া এক নম্বর টিলা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

কংগ্রেসের দাবি, নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে দল।

…..

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top