News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের
Image

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার আইনজীবীরা। চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সন্দীপন ভট্টাচার্যকে প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, গত ২১ জুলাই সন্ধ্যায় কুমারঘাটের বেতছড়া এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন কৈলাসহর আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা। প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে দমকল কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুমারঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে শিলচরে নিয়ে যাওয়ার পথে ধর্মনগরের কাছে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর থেকেই চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন আইনজীবীরা। বৃহস্পতিবার ঊনকোটি জেলা আদালতের সমস্ত আইনজীবী একত্রিত হয়ে ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঘেরাও কর্মসূচি শেষে সরকারি আইনজীবী তথা গভর্নমেন্ট প্লিডার সন্দীপ দেবরায় অভিযোগ করেন, কুমারঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকদের অবহেলা ও গাফিলতির কারণেই বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে। তাঁর দাবি, আহত আইনজীবীকে যথাযথ জরুরি চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি জেলা হাসপাতালের জরুরি বিভাগেও দ্রুত ভর্তি করা হয়নি। এছাড়াও চিকিৎসকদের দুর্ব্যবহার এবং সরকারি হাসপাতালে পরিষেবার ঘাটতির অভিযোগও তোলেন তিনি।

সন্দীপ দেবরায় আরও বলেন, সরকারি চিকিৎসকদের একটি বড় অংশ ব্যক্তিগত চেম্বার নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি দাবি করেন, আগরতলার জিবিপি হাসপাতালে যেমন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছেন, তেমনই ঊনকোটি জেলা হাসপাতালের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর করা হোক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৫ দিনের মধ্যে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন যদি কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে শুধু ঊনকোটি নয়, গোটা ত্রিপুরা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আইনজীবীরা কালো কোর্ট খুলে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হবেন বলেও জানান তিনি।
……..

Releated Posts

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026

৬ দফা দাবিতে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ডেপুটেশন

কাঠালিয়া, ২৩ জুলাই: বিভিন্ন জনস্বার্থমূলক দাবি নিয়ে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএমের রবীন্দ্রনগর অঞ্চল কমিটি। বৃহস্পতিবার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top