News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিজেপি সাংসদদের বিক্ষোভ মিছিলে অংশ নিলেন সাংসদ রাজীব
Image

রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিজেপি সাংসদদের বিক্ষোভ মিছিলে অংশ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ২৩ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এই ঘটনাকে “ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দিয়ে বৃহস্পতিবার সংসদ ভবন প্রাঙ্গণে অন্যান্য বিজেপি সাংসদদের সঙ্গে প্রতিবাদে শামিল হন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

প্রতিবাদ কর্মসূচির পর এক বিবৃতিতে রাজীব ভট্টাচার্য দাবি করেন, কংগ্রেসের এই ধরনের আচরণ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক মর্যাদা এবং গণতন্ত্রের প্রতি চরম অবমাননার শামিল। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অশালীন ও উসকানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

রাজীব ভট্টাচার্য আরও বলেন, বিরোধী দলের উচিত গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতির মধ্যে থেকে নিজেদের মতামত ও প্রতিবাদ তুলে ধরা। রাজনৈতিক শালীনতা বজায় রেখে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানানোই সকলের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি এই ঘটনাকে গণতান্ত্রিক শিষ্টাচারবিরোধী বলে অভিযোগ তুললেও, কংগ্রেস তাদের আন্দোলনকে গণতান্ত্রিক অধিকারের অংশ বলেই দাবি করছে।

Releated Posts

সোনামুড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার প্রায় ৩০ কেজি গাঁজা, বাজারমূল্য প্রায় ৫.৯০ লক্ষ টাকা

আগরতলা, ২৩ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সিপাহিজলা জেলার সোনামুড়া থানার…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি

আগরতলা, ২৩ জুলাই: কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন ধলাই জেলার ছাওমনু এলাকার এক যুবক।…

ByByReshmi Debnath Jul 23, 2026

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

কৈলাসহর,২৩ জুলাই : রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

দু’বছরের বকেয়া বিল পরিশোধের দাবিতে টিএসইসিএলের এমডির দ্বারস্থ ঠিকাদার সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top