News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দু’বছরের বকেয়া বিল পরিশোধের দাবিতে টিএসইসিএলের এমডির দ্বারস্থ ঠিকাদার সমিতি
Image

দু’বছরের বকেয়া বিল পরিশোধের দাবিতে টিএসইসিএলের এমডির দ্বারস্থ ঠিকাদার সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর অধীনস্থ ঠিকাদাররা। এই পরিস্থিতিতে বকেয়া বিল দ্রুত মেটানো-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার টিএসইসিএল ঠিকাদার সমিতির রাজ্য কমিটির সদস্যরা বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর (এমডি)-র সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত প্রায় দু’বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক ও বিদ্যুৎ পরিকাঠামো সংক্রান্ত কাজ সম্পন্ন করলেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য বিলের অর্থ পরিশোধ করা হয়নি। এর ফলে ঠিকাদারদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে।

ঠিকাদারদের অভিযোগ, বকেয়া বিল না পাওয়ায় শ্রমিকদের মজুরি প্রদান, নির্মাণসামগ্রী সরবরাহকারীদের পাওনা পরিশোধ এবং দৈনন্দিন ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। অনেকেই ঋণের বোঝা ও আর্থিক চাপের মধ্যে রয়েছেন।

এদিন এমডির সঙ্গে বৈঠকে সমিতির প্রতিনিধিরা অবিলম্বে বকেয়া বিল পরিশোধ, ভবিষ্যতে নির্ধারিত সময়ে বিল মেটানোর ব্যবস্থা এবং ঠিকাদারদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন বলে ইঙ্গিত দেন তাঁরা।

Releated Posts

বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি

আগরতলা, ২৩ জুলাই: কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন ধলাই জেলার ছাওমনু এলাকার এক যুবক।…

ByByReshmi Debnath Jul 23, 2026

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

কৈলাসহর,২৩ জুলাই : রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিজেপি সাংসদদের বিক্ষোভ মিছিলে অংশ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ২৩ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল স্তরে দলের নীতি পৌঁছে দেওয়ার আহ্বান প্রদেশ বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২২ জুলাই:দলের আদর্শ ও নীতিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ বিজেপির…

ByByReshmi Debnath Jul 23, 2026

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: অল্প বয়সে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জগহরিমুড়া এলাকায়…

ByByReshmi Debnath Jul 23, 2026

অফিস থেকে বাড়ি ফেরার পথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর দুঃসাহসিক হামলা, স্ত্রীকে সামনে রেখেই লুট; গ্রেপ্তার তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই: সিপাহিজলা জেলায় ফের দুঃসাহসিক হামলা ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বাড়ি…

ByByReshmi Debnath Jul 23, 2026

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

Leave a Reply

Scroll to Top