News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের গাড়ি থেকে মদ ছিনতাইকাণ্ডে এক মহিলা আটক
Image

পুলিশের গাড়ি থেকে মদ ছিনতাইকাণ্ডে এক মহিলা আটক

শান্তিরবাজার, ১৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজার এলাকায় নেশাবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর বাধা সৃষ্টি এবং পুলিশের গাড়ি থেকে জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন মহিলাকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ।

জানা যায়, গত ১৮ জুলাই নেশা বিরোধী অভিযান চলাকালীন একদল ব্যক্তি পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের গাড়ি থেকে জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনায় শান্তিরবাজার থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে নেমে শান্তিরবাজার থানার পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। তদন্তের ভিত্তিতে ইতিমধ্যে একজন মহিলাকে শনাক্ত করে আটক করা হয়েছে। শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত জানান, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Releated Posts

নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ শর্তহীনভাবে অবিলম্বে কার্যকর করার…

ByByReshmi Debnath Jul 21, 2026

চড়িলামে বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তিনজন, সংকটজনক এক বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুলাই: সিপাহিজলা জেলার চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় সোমবার একটি মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে…

ByByReshmi Debnath Jul 20, 2026

ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না, ডিজিপির মৃত্যুতে শোক প্রকাশ রতনের

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া, তেলিয়ামুড়ায় ১৮০ আশাকর্মীর হাতে স্মার্টফোন

তেলিয়ামুড়া, ২০ জুলাই: গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের

আগরতলা, ২০ জুলাই: তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে সোমবার লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার…

ByByReshmi Debnath Jul 20, 2026

মোহনপুরে কর্মসূচি স্থগিত করতে বাধ্য সিপিআই(এম), বিজেপির বাইক বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ

মোহনপুর, ২০ জুলাই: মোহনপুর মহকুমায় পূর্বনির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি পালন করতে না পারার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

শান্তিরবাজারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মানহানির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুবক

আগরতলা, ২০ জুলাই: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানি ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে শান্তিবাজারে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 20, 2026

ডিজিপির মৃত্যুর পেছনে গভীর রহস্য, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন সুদীপ রায় বর্মণ

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে উপস্থিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, গণতন্ত্রের স্বার্থে গঠনমূলক আলোচনার প্রত্যাশা

আগরতলা, ২০ জুলাই: সংসদের ২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশন সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভার কার্যক্রমে অংশ…

ByByReshmi Debnath Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top