News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর
Image

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের আটটি জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ করল ত্রিপুরা সরকার।

সাধারণ প্রশাসন (গোপনীয় ও মন্ত্রিসভা) দপ্তরের পক্ষ থেকে ১৭ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই ব্যবস্থায় প্রতিটি জেলার জন্য একজন করে মন্ত্রিসভার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি সংশ্লিষ্ট জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ের তদারকি করবেন।

সরকারি সূত্রে জানা গেছে, গার্ডিয়ান মন্ত্রীরা জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাঁরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন তদারকি এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার সমাধানে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন।

এছাড়া, সংশ্লিষ্ট জেলার বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার দায়িত্বও তাঁদের ওপর ন্যস্ত থাকবে।

সরকারের নির্ধারিত দায়িত্ব অনুযায়ী—উত্তর ত্রিপুরা জেলা – সান্তনা চাকমা, উনকোটি জেলা– সুশান্ত চৌধুরী, ধলাই জেলা – বিকাশ দেববর্মা, খোয়াই জেলা – রতন লাল নাথ, পশ্চিম ত্রিপুরা জেলা – প্রণজিৎ সিংহ রায়, সিপাহিজলা জেলা- কিশোর বর্মন৷ গোমতী জেলা – অনিমেষ দেববর্মা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা– বৃশকেতু দেববর্মা।

প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে, উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আসবে এবং জেলার ভিত্তিতে সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

সরকারের আশা, জেলা পর্যায়ে মন্ত্রীদের সরাসরি তদারকির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে জেলা-কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top