News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

সাব্রুমে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৪ জুলাই:দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানাধীন ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত নাবালিকার নাম কল্পনা (কল্পিত নাম)। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে সাব্রুম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিলোনিয়া জেলা সদর থেকে একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন।

এ বিষয়ে সাব্রুম থানার এসআই কানু রঞ্জন দেব জানান, গত রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর আজ পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিলোনিয়া থেকে ফরেনসিক দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

Releated Posts

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top