News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ, রাজ্যের সবস্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
Image

সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ, রাজ্যের সবস্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি গাড়িচালকদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের
আয়োজন করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। আজ আগরতলার নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর।

ট্রাফিক পুলিশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, যাতে সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হয়।

এ প্রসঙ্গে পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার কান্তার জাহাঙ্গীর জানান, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে চালকদের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দৃষ্টিশক্তির সমস্যার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। সেই বিষয়টি মাথায় রেখেই প্রথমবারের মতো রাজ্যের সকল সরকারি ও বেসরকারি গাড়িচালকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

তাঁর মতে, এই উদ্যোগ চালকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

দুবাইয়ের আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ ত্রিপুরার জৈব কুইন আনারস ও সুগন্ধি লেবুর

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরার কৃষি খাতে এক ঐতিহাসিক সাফল্যের সূচনা হয়েছে। রাজ্যের বিখ্যাত জৈব কুইন আনারস এবং জৈব…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

পরিবহন দফতরের রাজস্ব ১৬০ কোটি টাকা, সড়ক দুর্ঘটনা কমেছে ১৩ শতাংশ: মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা পরিবহন দফতরের রাজস্ব আদায় বেড়ে ১৬০ কোটি টাকায় পৌঁছেছে। একই সঙ্গে রাজ্যে সড়ক দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

এলবিএসএনএএ-তে প্রশিক্ষণ শুরু ত্রিপুরার ২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিকের

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রথমবারের মতো নবনিযুক্ত ২৭ জন ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) আধিকারিকের জন্য উত্তরাখণ্ডের…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

আগরতলা, ১৩ জুলাই: আগামী ১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে…

ByByReshmi Debnath Jul 13, 2026

Leave a Reply

Scroll to Top