News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা
Image

চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা

চড়িলাম, ১২ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবার নানা সমস্যায় ভুগছেন চড়িলাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এবার চড়িলাম গ্রাম উন্নয়ন ব্লক সংলগ্ন বিদ্যুৎ অফিসে কর্মীদের ভূমিকা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা।

স্থানীয় সূত্রের দাবি, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগের খোঁজ নিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনে অফিসের এক কর্মীকে দপ্তরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম জিজ্ঞাসা করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সঠিক উত্তর দিতে পারেননি। অভিযোগ, বারবার প্রশ্ন করার পরও তিনি বর্তমান মন্ত্রীর নাম বলতে ব্যর্থ হন এবং একপর্যায়ে প্রাক্তন মন্ত্রীর নাম উল্লেখ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চড়িলাম এলাকায় সামান্য বৃষ্টি বা ঝোড়ো হাওয়া হলেই দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয় না। বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান মিলছে না বলেও দাবি তাঁদের।

এলাকাবাসীর আরও অভিযোগ, বিদ্যুৎ লাইনের বিভিন্ন ত্রুটি দ্রুত মেরামত করা হয় না এবং অনেক সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও যথাসময়ে জানানো হয় না। এর ফলে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিদ্যুৎ সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনা, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন জীবন এবং সাধারণ পরিবারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। উল্লেখ্য, কিছুদিন আগে একই সমস্যার প্রতিবাদে দক্ষিণ চড়িলামের বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলে তাঁদের দাবি। এছাড়াও বিদ্যুৎ অফিসের পরিকাঠামো ও পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। অফিসের পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা এবং কর্মীদের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। একইসঙ্গে কিছু বিদ্যুৎ সংযোগে বকেয়া বিল এবং সংযোগ সংক্রান্ত অনিয়মের অভিযোগও সামনে এসেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চড়িলামের বিদ্যুৎ গ্রাহকদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক এবং বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিক, যাতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পান।

Releated Posts

তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের বসতঘর বিধ্বস্ত; আহত দুই, ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় বড়সড় দুর্ঘটনা…

ByByReshmi Debnath Jul 13, 2026

হীরাছড়ায় রহস্যঘেরা তরুণীর মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিলে সর্বধর্মের জনগণ

কৈলাসহর, ১২ জুলাই: কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্ষোভ থামছে না। শনিবার চা…

ByByReshmi Debnath Jul 13, 2026

এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ

আগরতলা, ১২ জুলাই: বিরল জিনগত রোগ এসএমএ -তে আক্রান্ত কমলপুর বিধানসভা কেন্দ্রের কলাছড়ি গ্রামের শিশু ঈশিতা নমঃশূদ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Jul 13, 2026

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

Leave a Reply

Scroll to Top