News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর
Image

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটি। এক প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

এসএফআই-এর অভিযোগ, বর্তমানে রাজ্যের সরকারি স্কুলগুলিতে তীব্র শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার কারণে শিক্ষা ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে। বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনেও নামতে হচ্ছে।

এই পরিস্থিতিতে জনগণনার কাজে প্রায় ৯ হাজার শিক্ষককে যুক্ত করার সরকারি সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থার ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। এসএফআই-এর দাবি, বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুল সংখ্যক শিক্ষককে অন্য দায়িত্বে নিয়োগ করা হলে নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হবে এবং তার সরাসরি প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের পড়াশোনার ওপর।

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে জনগণনার কাজে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তন করা হোক। একই সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

Releated Posts

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

কাঞ্চনমালা হাসপাতালে তাণ্ডবের অভিযোগ, মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ; আটক কয়েকজন

আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র

আগরতলা, ১২ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ এগোল গৃহ নির্মাণের…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

হারানো ৩০টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ১২ জুলাই: হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মেলাঘরে এক রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা; তদন্তে পুলিশ

মেলাঘর, : মেলাঘর থানাধীন লাল মিয়া চৌমুহনী এলাকায় এক রাতে পরপর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 12, 2026

গোমতীর ভাঙনে দোরগোড়ায় নদী, ঘর-বাথরুম নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা; প্রশাসনের হস্তক্ষেপের আবেদন অসহায় পরিবারের

আগরতলা, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jul 12, 2026

বর্ষায় বেহাল সোনামুড়ার রাস্তা, হাঁটুসমান জল জমে দুর্ভোগ; ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের

সোনামুড়া, ১২ জুলাই: টানা বর্ষণের জেরে সোনামুড়া শহরের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা ফের সামনে এসেছে। একাধিক সড়কে…

ByByReshmi Debnath Jul 12, 2026

অভয়নগরের পরিত্যক্ত পুকুরের সৌন্দর্যায়নের কাজ শেষ পর্যায়ে, চলতি মাসেই উদ্বোধনের আশ্বাস মেয়রের

আগরতলা, ১২ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রাজধানীর অভয়নগর এলাকার ১১ নম্বর ওয়ার্ড…

ByByReshmi Debnath Jul 12, 2026

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

Leave a Reply

Scroll to Top