News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র

আগরতলা, ১২ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ এগোল গৃহ নির্মাণের কাজ। কাঠালতলী ও মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক হাজারেরও বেশি উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

রবিবার কাঠালতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৬৭০ জন উপভোক্তার হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও ৩৬৪ জন উপভোক্তার হাতে গৃহের নথিপত্র তুলে দেওয়া হয়। ঘরের অনুমোদনপত্র পেয়ে উপভোক্তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বাম আমলে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে দলীয় পরিচিতি ও আত্মীয়স্বজনদের মধ্যে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা সীমাবদ্ধ রাখা হতো।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে বিভিন্ন মিছিল ও সভায় নিয়ে যাওয়া হলেও প্রকৃত প্রাপকদের কাছে সরকারি সুবিধা পৌঁছাত না।

বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে বলে দাবি করেন বিধায়ক। একইসঙ্গে তিনি এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

রামপ্রসাদ পালের অভিযোগ, সিপিএমের কিছু দুষ্কৃতী এলাকাকে অশান্ত ও বদনাম করার চেষ্টা করছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে একটি কলঙ্কমুক্ত এলাকা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘরপ্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

Releated Posts

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

কাঞ্চনমালা হাসপাতালে তাণ্ডবের অভিযোগ, মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ; আটক কয়েকজন

আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

হারানো ৩০টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ১২ জুলাই: হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মেলাঘরে এক রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা; তদন্তে পুলিশ

মেলাঘর, : মেলাঘর থানাধীন লাল মিয়া চৌমুহনী এলাকায় এক রাতে পরপর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 12, 2026

গোমতীর ভাঙনে দোরগোড়ায় নদী, ঘর-বাথরুম নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা; প্রশাসনের হস্তক্ষেপের আবেদন অসহায় পরিবারের

আগরতলা, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jul 12, 2026

বর্ষায় বেহাল সোনামুড়ার রাস্তা, হাঁটুসমান জল জমে দুর্ভোগ; ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের

সোনামুড়া, ১২ জুলাই: টানা বর্ষণের জেরে সোনামুড়া শহরের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা ফের সামনে এসেছে। একাধিক সড়কে…

ByByReshmi Debnath Jul 12, 2026

অভয়নগরের পরিত্যক্ত পুকুরের সৌন্দর্যায়নের কাজ শেষ পর্যায়ে, চলতি মাসেই উদ্বোধনের আশ্বাস মেয়রের

আগরতলা, ১২ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রাজধানীর অভয়নগর এলাকার ১১ নম্বর ওয়ার্ড…

ByByReshmi Debnath Jul 12, 2026

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

Leave a Reply

Scroll to Top