আগরতলা, ১২ জুলাই: হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।
পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, হারানো মোবাইলগুলির তথ্য সাইবার ইনভেস্টিগেশন রিপোর্ট (সিআইআর)-এর মাধ্যমে নথিভুক্ত করা হয়েছিল। এরপর পুলিশি তদন্তের মাধ্যমে যেসব মোবাইল ফোন সনাক্ত করা সম্ভব হয়েছে, সেগুলোই প্রকৃত মালিকদের শনাক্ত করে ফেরত দেওয়া হয়।
অনুষ্ঠানে মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকেরা পশ্চিম থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
























