News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, আতঙ্কে এলাকাবাসী
Image

কমলপুরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, আতঙ্কে এলাকাবাসী

আগরতলা, ৬ জুলাই: কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি বাজার এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির তালা ভেঙে প্রায় ৭০ হাজার টাকা নগদ এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত ১ জুলাই চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে আগরতলায় যান বাড়ির মালিক সুজিত সাহা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের দল বাড়িতে হানা দেয়। রবিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখতে পান, মূল দরজার দুটি তালা ভাঙা। এরপর বাড়ির ভেতরে ঢুকে চুরির বিষয়টি জানতে পেরে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে দেখা যায়, দুর্বৃত্তরা বাড়ির আলমারি ও লকার ভেঙে প্রায় ৭০ হাজার টাকা নগদ এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্রও তছনছ করে রেখে যায় তারা। ঘটনাস্থলটি কমলপুর থানার অদূরেই হওয়ায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। রাতের অন্ধকারে একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তারা।

স্থানীয়দের দাবি, অবিলম্বে চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে, রাতের পুলিশি টহল আরও জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
———

Releated Posts

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যার প্রতিবাদে সিপিআই(এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২১ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রেশন ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে খাদ্য ও জনসংভরন দপ্তরের অধিকর্তার…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি  ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী…

ByByReshmi Debnath Aug 21, 2026

পুর নিগমের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগমের এক সহকারী পুর কমিশনারের বিরুদ্ধে এক দম্পতিকে হেনস্থা, অপমান এবং শারীরিকভাবে হেনস্থা…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে অনুমতি ছাড়া অটো-রিকশা চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top