News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে ৫ জুলাই আগরতলায় শিক্ষক মিছিল ও সমাবেশ
Image

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে ৫ জুলাই আগরতলায় শিক্ষক মিছিল ও সমাবেশ

আগরতলা, ২ জুলাই:সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে প্রভাবিত কর্মরত সিনিয়র শিক্ষকদের চাকরি, পেশাগত মর্যাদা ও অবসরকালীন নিরাপত্তা রক্ষার দাবিতে আগামী ৫ জুলাই আগরতলায় বিশাল শিক্ষক মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ.বি. রোড) এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি (এইচ.বি. রোড)। বৃহস্পতিবার মেলারমাঠস্থিত ‘শিক্ষক ভবন’-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বহু কর্মরত সিনিয়র শিক্ষক চাকরি ও সামাজিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে, যেসব শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি রয়েছে, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে, অন্যথায় বাধ্যতামূলক অবসরের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, পাঁচ বছরের কম চাকরির মেয়াদ থাকা শিক্ষকদের সাময়িক ছাড় দেওয়া হলেও টেট যোগ্যতা না থাকলে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সংগঠনের দাবি, কেন্দ্র সরকার অবিলম্বে অধ্যাদেশ জারি অথবা সংসদে প্রয়োজনীয় আইন সংশোধনের মাধ্যমে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে স্থায়ী অব্যাহতি দিক। পাশাপাশি শিক্ষক নিয়োগের সময় কার্যকর থাকা আইনের ভিত্তিতেই তাঁদের চাকরি ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ৫ জুলাই সকাল ১১টায় আগরতলার মেলারমাঠস্থিত ‘শিক্ষক ভবন’-এর সামনে থেকে বিশাল শিক্ষক মিছিল বের হবে। পরে অনুষ্ঠিত সমাবেশে সর্বভারতীয় শিক্ষক নেতা ও এসটিএফআই-এর সহ-সভাপতি ধ্রুবেশ্বর মণ্ডল প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে কেন্দ্র সরকারের উদ্দেশে দাবিগুলি তুলে ধরা হবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও গ্রহণ করা হবে।
ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ও ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-অনুরাগী এবং শিক্ষক সংগঠনগুলিকে ৫ জুলাইয়ের মিছিল ও সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top