News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির প্রলোভনে অপহৃত তিন নাবালিকা গুজরাট থেকে উদ্ধার, অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে আনছে পুলিশ
Image

চাকরির প্রলোভনে অপহৃত তিন নাবালিকা গুজরাট থেকে উদ্ধার, অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে আনছে পুলিশ

আগরতলা, ২ জুলাই: চাকরির প্রলোভন দেখিয়ে ধলাই জেলার গঙ্গানগর থানার অন্তর্গত নিয়ামজয় পাড়া থেকে অপহরণ করা তিন নাবালিকাকে গুজরাট থেকে উদ্ধার করেছে ধলাই জেলা পুলিশ। গুজরাট পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নাবালিকাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামজয় পাড়ার বাসিন্দা মুকেশ রিয়াং নামে এক যুবক বহিরাজ্যে কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তিন নাবালিকাকে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা গঙ্গানগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত আগরতলা থেকে কলকাতা হয়ে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছে। এরপরই গুজরাটের আমদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই রাজ্যের পুলিশের সমন্বিত অভিযানে তিন নাবালিকাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তসহ মোট চারজনকে আটক করা হয়।

এদিকে, গঙ্গানগর থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর স্বপন দেববর্মার নেতৃত্বে একটি পুলিশ দল ইতিমধ্যেই গুজরাটে পৌঁছেছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে ত্রিপুরায় ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।

ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান, গুজরাট পুলিশ এবং ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই দ্রুত অভিযান চালিয়ে তিন নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top