News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা
Image

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন সোনামুড়া মোটর স্ট্যান্ডের দূরপাল্লার যানচালকরা। ফলে কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয় যানবাহন চলাচল এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

যানচালকদের অভিযোগ, সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় পারমিট ছাড়াই ব্যাটারিচালিত অটোগুলি নির্বিঘ্নে যাত্রী পরিবহন করছে। এতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ছেন বৈধ পারমিটধারী দূরপাল্লার যানচালকরা। অবিলম্বে এই অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে তারা যাত্রী পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখেন।

পরবর্তীতে সোনামুড়া মোটর স্ট্যান্ডে চালকদের সঙ্গে বৈঠকে বসেন বিএমএসের স্থানীয় নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারম্যান শাহজান মিয়া, বিএমএস সিপাহীজলা জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, সোনামুড়া মোটর স্ট্যান্ড সম্পাদক ইউসুফ মিয়া, সভাপতি সেলিম মৈশান-সহ অন্যান্য নেতৃত্ব।

দীর্ঘ আলোচনার পর বিএমএস নেতারা আশ্বাস দেন, আগামী দিনে মহকুমার বিভিন্ন এলাকার ব্যাটারিচালিত যানবাহনের সংগঠনের প্রতিনিধিদের, জেলা নেতৃত্ব এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে পুনরায় যাত্রী পরিষেবা শুরু করেন দূরপাল্লার যানচালকরা।

এ বিষয়ে আন্দোলনকারী যানচালক ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা জানান, বৈধ পারমিটধারী যানচালকদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top