News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক
Image

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাসা রেল স্টেশন থেকে প্রায় ৩ কেজি শুকনো গাঁজাসহ বিহারের এক মহিলাকে আটক করা হয়েছে।

শনিবার আগরতলা রেল পুলিশ ও আমবাসা রেল পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই মহিলার ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজার প্যাকেটগুলি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ধৃত মহিলার বাড়ি বিহারে।

রেল পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার উৎস কোথায় এবং তা কোথায় পাচার করা হচ্ছিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেল পুলিশ প্রশাসন।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top