News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী
Image

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ব্যাংক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে অংশ নিয়ে ক্ষুদ্র, প্রান্তিক চাষি ও বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক এর ৪৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সমবায় ব্যাংক এর বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে এই ব্যাংক কাজ করে চলেছে। এই ব্যাংক এর ক্রেডিট ডিপোজিট রেশিও ৬৬ শতাংশ। যা রাজ্যের গড় সিডি রেশিও থেকে বেশি। ব্যাংক এর গ্রাহক পরিষেবার মানোন্নয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন ঋণদান প্রকল্প আরও সহজ করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। প্রসঙ্গক্রমে তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারত বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং রাজ্যকে আর্থিক দিক দিয়ে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। তিনি বলেন, বিকশিত ভারত গঠনে সমবায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠী সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে নিজেদের আত্মনির্ভর করে তুলছে।

অনুষ্ঠানে অতিথিগণ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক এর বার্ষিক প্রতিবেদনের আবরণ উন্মোচন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বোতাম টিপে এই ব্যাংক এর বিক্রমনগর শাখার নতুন এটিএম কাউন্টারের উদ্বোধন করেন। অ্যাপেল স্টোরে মোবাইল ব্যাংকিং পরিষেবার উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক এর পক্ষ থেকে তাদের লভ্যাংশের ১৬ লক্ষ ৮৩ হাজার ৬০ টাকা রাজ্য সরকারকে ডিভিডেন্ট হিসেবে প্রদান করে। অনুষ্ঠানে সমবায় দপ্তরের সচিব তাপস রায় এবং নাবার্ডের জেনারেল ম্যানেজার তনুশ্রী ভট্টাচার্য বক্তব্য রাখেন। সমবায় ব্যাংক এর চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবেদন তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আগরতলার পোষ্ট অফিস চৌমুহনীস্থিত সমবায় ব্যাংক এর প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত এবং ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় জানান, ২০২৫-২৬ অর্থবছরে এই ব্যাংক ১৬৬.০৮ কোটি টাকা মুনাফা করেছে। যা গত অর্থবছরের চেয়ে ৪০ শতাংশ বেশি। ব্যাংকের নিট মুনাফা ৭৮.০৮ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ১০৩ শতাংশ বেশি। ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ ৬৯৫০.৯২ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ২৮৯.১১ কোটি টাকা বেশি। বর্তমানে ব্যাংকের শাখা রয়েছে ৬৭টি। এটিএম পরিষেবা রয়েছে ১২টি।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026

ধর্মনগরে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও সোনার অলঙ্কার উধাও

ধর্মনগর, ২৭ জুন: ধর্মনগর শহরের বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় একটি জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026

জনস্বার্থের বিভিন্ন দাবিতে সোনাপুর বাজারে সিপিআই(এম)-এর প্রতিবাদ মিছিল ও পথসভা

কাঁঠালিয়া প্রতিনিধি, ২৭ জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বাড়তি মাশুলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার সন্ধ্যায় সোনাপুর বাণিজ্যিক এলাকায়…

ByByNews Desk Jun 27, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে লোক ভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে লোক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।…

ByByNews Desk Jun 27, 2026

অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে কুঞ্জবনস্থিত অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শন করেন।…

ByByNews Desk Jun 27, 2026

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

Leave a Reply

Scroll to Top