News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন-ভাতার দাবির মামলায় সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে সমঝোতায় রাজি নয় রাজ্য সরকার
Image

শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন-ভাতার দাবির মামলায় সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে সমঝোতায় রাজি নয় রাজ্য সরকার

আগরতলা, ২৫ জুন: চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য পরিষেবা সুবিধা প্রদানের দাবিতে চলমান মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে অনুষ্ঠিত শুনানিতে ত্রিপুরা রাজ্য সরকার সমঝোতার পথে হাঁটতে রাজি হয়নি বলে জানা গেছে। ফলে বহু প্রতীক্ষিত এই মামলার নিষ্পত্তি আপাতত আরও পিছিয়ে গেল। আজ আগরতলায় পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্যের চেম্বারে আজ এই শুনানি সম্পন্ন হয়েছে। শিক্ষা দফতর এবং অর্থ দপ্তরের আধিকারিকরা মীমাংসায় রাজি হননি।

শুনানিতে উপস্থিত টিটিডিসি এর সভাপতি বাদল পাল জানিয়েছেন, রাজ্য সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা সুপ্রিম কোর্টের রায়ে যা হয় তা মেনে নেবেন। তবে লোক আদালতের সিদ্ধান্ত মানতে নারাজ তারা। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ত্রিপুরা উচ্চ আদালত টিআরবিটি – র মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরির প্রথমদিন থেকে নিয়মিত করণের পক্ষে রায় দিয়েছিল।

তবে এই রায় কার্যকর হলে রাজ্যের উপর বিপুল আর্থিক চাপ সৃষ্টি হবে বলে যুক্তি দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন দাখিল করে। সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, যা বর্তমান আর্থিক পরিস্থিতিতে বহন করা কঠিন।

এরই মধ্যে মামলাটি সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে মীমাংসার জন্য তোলা হয়। কিন্তু শুনানিতে সরকার সমঝোতার প্রস্তাবে সম্মত না হওয়ায় কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে শিক্ষক সংগঠনগুলির দাবি, তারা নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী পদে চাকরি পেয়েছেন এবং একই কাজ করার পরও দীর্ঘদিন ধরে পূর্ণ বেতন-স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তাই হাইকোর্টের রায় অনুযায়ী চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ও সমস্ত পরিষেবা সুবিধা দেওয়া উচিত। 

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top