News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি গণতান্ত্রিক নারী সমিতির
Image

নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা, ২৫ জুন: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার পুলিশ মহা নির্দেশক (ডিজিপি)-এর উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে গণতান্ত্রিক নারী সমিতি।

এদিন সংগঠনের সদস্যরা প্রতিবাদ কর্মসূচি পালন করে পুলিশের মহা নির্দেশকের কার্যালয়ে যান। তবে ডিজিপির অনুপস্থিতিতে তাদের ডেপুটেশন গ্রহণ করেন পুলিশ বিভাগের আইন-শৃঙ্খলা বিষয়ক আইজি।
ডেপুটেশন প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে রাজ্যে নারী নির্যাতনের ঘটনাগুলির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। বিশেষ করে টাকারজালা এলাকায় এক মহিলার উপর নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি তোলা হয়।

গণতান্ত্রিক নারী সমিতির নেতৃবৃন্দ বলেন, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং নির্যাতিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্মারকলিপিতে আরও দাবি করা হয়, নির্যাতনের শিকার নারীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে এবং তাদের পুনর্বাসন ও আইনি সহায়তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, প্রশাসন তাদের উত্থাপিত দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top