News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
Image

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম ফুরকান উদ্দিন। নিহত মহিলার নাম সাহারা বেগম। তারা পূর্বে বিবাহিত ছিলেন, তবে কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ওই দম্পতির দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের পর সাহারা বেগম নতুন করে সংসার জীবন শুরু করেন। দুই সন্তানের মধ্যে একজন মায়ের সঙ্গে থাকলেও অপর সন্তানটি বাবার কাছেই ছিল। সোমবার ওই সন্তানকে নিজের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সাহারা বেগম প্রাক্তন স্বামীর বাড়িতে গেলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগ, এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফুরকান উদ্দিন হাতুড়ি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ফুরকান উদ্দিন নিজেই নাগ্রা ওয়াচ পোস্টে গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সার্কেল অফিসারের উপস্থিতিতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে অভিযুক্তকে বাজারিছড়া থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top