News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
Image

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি নিরুপম দে। রবিবার ধর্মনগরে আয়োজিত এই সভায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নিরুপম দে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ধর্মনগর জেলার দলীয় কর্মী-সমর্থকদের সমর্থনের জন্যও ধন্যবাদ জানান তিনি।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিরুপম দে বলেন, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। তিনি জানান, কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং দলের হারানো শক্তি পুনরুদ্ধার করাই তাঁর প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে ধর্মনগরে কংগ্রেসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই কাজ করা হবে।

সভায় কংগ্রেসের চেয়ারম্যান চয়ন ভট্টাচার্যসহ জেলা ও স্থানীয় স্তরের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দলীয় মহলে এই সভা নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top