News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
Image

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর এলাকায় এক সন্দেহভাজন মাদক পাচারকারীর বাড়ি থেকে ১২৯ কেজি ৮০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও টিএসআরের জওয়ানদের নিয়ে ওই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

তল্লাশি চলাকালীন বাড়ির একটি ঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তিনটি ড্রাম উদ্ধার করা হয়। পরে ড্রামগুলি খুলে তার ভেতর থেকে মোট ১২৯ কেজি ৮০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।

অভিযান প্রসঙ্গে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, মাদক পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও একইভাবে জারি থাকবে। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top