News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত
Image

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক কনভেনশনের আয়োজন করে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশন, ত্রিপুরা রাজ্য।

কনভেনশনে বক্তারা অভিযোগ করেন, অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হলেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাস ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পাশাপাশি ২০২৫ সালের অর্থ বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ‘ভেলিডেশন অ্যাক্ট’ কার্যকর করে পুরনো ও নতুন পেনশনারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে বলেও তারা দাবি করেন।

বক্তারা জানান, এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে দেশের প্রায় ৬৯ লক্ষ পেনশনারের সংগঠন গত এক বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন ও গণআন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। ত্রিপুরাতেও ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি সংগঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব পেনশনার্স এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল দ্বিজেন্দ্র কুমার দেবনাথ। তিনি পেনশনারদের দীর্ঘদিনের দাবি-দাওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সংগঠিত আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
কনভেনশনে পেনশন ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠা, পুরনো ও নতুন পেনশনারদের মধ্যে বৈষম্য দূরীকরণ, পেনশন পুনর্বিন্যাস এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একাধিক প্রস্তাব গৃহীত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অবসরপ্রাপ্ত কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের কনভেনার ড. ভূপাল চন্দ্র সিনহা, সভাপতি নির্ণয় সিন্ধু দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top