News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ
Image

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে খোয়াই ও তেলিয়ামুড়ায়। আজ সকাল থেকেই বনধকে সফল করতে সর্মথনকারীরা পিকেটিং শুরু করেছেন। সড়ক অবরোধ করে বনধকে সফল করতে উপস্হিত ছিলেন ধর্মঘটকারীরা। তাদের হুঁশিয়ারী, বিজেপি সরকার জনজাতিদের কোন প্রতিশ্রুতি পালন করছে না।

এদিকে, খোয়াই ও তেলিয়ামুড়া এলাকায় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন ধর্মঘটকারীরা। ফলে যান চলাচল ও রেল পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করাতে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সম্পূর্ণ ঘটনা পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

আন্দোলনকারীদের দাবি, আত্মসমর্পণের সময় সরকারের সঙ্গে যে পুনর্বাসন চুক্তি হয়েছিল, তার একাধিক গুরুত্বপূর্ণ শর্ত এখনও সম্পূর্ণভাবে কার্যকর করা হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সুরাহা না হওয়ায় তারা এই আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

ধর্মঘটের জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top