News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাগেরজলা সংঘর্ষ নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

নাগেরজলা সংঘর্ষ নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন : নাগেরজলা এলাকায় সম্প্রতি সংঘটিত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে এ ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় মানিক সরকার বলেন, নাগেরজলার ঘটনায় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন ছিল। তিনি দাবি করেন, শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, সংঘর্ষের ঘটনায় আক্রান্ত ব্যক্তি নিজেই দাবি করেছেন যে তিনি এবং তাঁর স্ত্রী ছাপ্পা ভোট দিয়েছিলেন। এই প্রসঙ্গ টেনে তিনি বর্তমান সরকারের গণতান্ত্রিক জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী নিজেই ছাপ্পা ভোটে জয়ী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ধরনের পদ্ধতিতে ক্ষমতায় এলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না।”

নাগেরজলা বাস টার্মিনাল সংক্রান্ত শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শ্রমিকরা তাদের ন্যূনতম প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাচ্ছেন না। এমনকি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও সেখানে পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন তিনি। এই কারণেই শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন বলে তাঁর দাবি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবিগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top