News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬০.৮৪ কোটি টাকায় নতুন ভবন পাচ্ছে বাইখোড়া থানা, নির্মাণস্থল পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া
Image

৬০.৮৪ কোটি টাকায় নতুন ভবন পাচ্ছে বাইখোড়া থানা, নির্মাণস্থল পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ৩ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া থানার জন্য নতুন ভবন নির্মাণে ৬০.৮৪ কোটি টাকা অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। বুধবার প্রস্তাবিত নির্মাণস্থল পরিদর্শন করেন মন্ত্রী তথা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া।

সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বাইখোড়া থানার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পুলিশি পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নতুন গতি আসবে।

এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, এসডিপিও বাপ্পি দেববর্মা, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস, গণপূর্ত দপ্তরের আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নির্মাণকাজ শুরু হবে। তিনি বলেন, “এটি দীর্ঘদিনের জনদাবি ছিল। স্থানীয় মানুষের আবেগ ও প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে মুখ্যমন্ত্রী নতুন থানা ভবন নির্মাণের জন্য ৬০ কোটিরও বেশি টাকা অনুমোদন করেছেন। বর্তমান থানা ভবনটি অনেক পুরনো। নতুন ভবন নির্মিত হলে পুলিশি পরিষেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে।”

তিনি আরও বলেন, জনগণকে উন্নত পরিষেবা প্রদান এবং প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে চলেছে।

এদিকে, সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, নির্মাণস্থল নির্বাচনসহ প্রকল্পের বিভিন্ন প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন ভবনে পুলিশ কর্মীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে এবং সাধারণ মানুষও আরও উন্নত পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

১০ দিন ধরে নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার পুকুর থেকে, রহস্য ঘিরে চাঞ্চল্য মধুপুরে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই:কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা তথা পান ব্যবসায়ী নিবাস রায়, যিনি গত ১০…

ByByReshmi Debnath Jul 20, 2026

তেলিয়ামুড়ায় ডিওয়াইএফআই-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা বিরোধী শিবিরের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুলাই: ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল…

ByByReshmi Debnath Jul 20, 2026

ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি মহিলা ও সহযোগী গ্রেপ্তার ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জুলাই: ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাকে…

ByByReshmi Debnath Jul 20, 2026

অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ’— ওএনজিসি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:ত্রিপুরা ওএনজিসি শ্রমিক ইউনিয়নের ১৭তম রাজ্য সম্মেলন রবিবার আগরতলার অফিস লেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তরে…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top