News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-মুম্বাই সরাসরি বিমান পরিষেবা চালুর দাবি পরিবহন ও পর্যটন মন্ত্রীর
Image

আগরতলা-মুম্বাই সরাসরি বিমান পরিষেবা চালুর দাবি পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগরতলা, ২ জুন: ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি আগরতলা-মুম্বাই সরাসরি বিমান পরিষেবা চালুর প্রয়োজনীয়তার বিষয়টি পুনরায় তুলে ধরেন। এর আগেও তিনি এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরার সঙ্গে দেশের প্রধান মহানগরীগুলোর যোগাযোগ আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাণিজ্য, স্বাস্থ্য পরিষেবা, উচ্চশিক্ষা, পর্যটন এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগের কারণে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ত্রিপুরা থেকে মুম্বইয়ে যাতায়াত করেন।

তিনি বলেন, সরাসরি বিমান পরিষেবা না থাকায় যাত্রীদের দীর্ঘ সময় ভ্রমণ করতে হয়। পাশাপাশি যাতায়াত ব্যয়ও বৃদ্ধি পায় এবং নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। ফলে আগরতলা ও মুম্বইয়ের মধ্যে একটি সরাসরি বিমান পরিষেবা চালু হলে সাধারণ যাত্রীদের সুবিধা যেমন বাড়বে, তেমনি রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আগরতলা-মুম্বই সরাসরি বিমান পরিষেবা চালুর ব্যবস্থা করবে। এতে রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

Releated Posts

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top