News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরের সব রাজ্যের রাজধানীতে রেল ২০২০ তে ঃ প্রভু, জল্পনার অবসান, উদয়পুর পর্যন্ত চালু হল যাত্রীরেল

পূর্বোত্তরের সব রাজ্যের রাজধানীতে রেল ২০২০ তে ঃ প্রভু, জল্পনার অবসান, উদয়পুর পর্যন্ত চালু হল যাত্রীরেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ আনন্দমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দুপুরে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত

মঙ্গলবার আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত যাত্রীরেলের সূচনা হয়৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত যাত্রীরেলের সূচনা হয়৷ ছবি নিজস্ব৷

রেল পরিষেবা শুরু হয়েছে৷ রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেল যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন৷ এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আশ্বাস দিয়েছেন, ২০২০ সালের মধ্যে পূর্বোত্তরের সব রাজ্যের রাজধানীকে রেল নেটওয়ার্কে যুক্ত করা হবে৷ নতুন রেল পথের সূচনা উপলক্ষে আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্বাস্থ্য ও পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, পরিবহণ মন্ত্রী মানিক দে, সাংসদ জীতেন্দ্র চৌধুরী এবং শংকর প্রসাদ দত্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ রেল মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু এবং আগরতলা রেল স্টেশনে অতিথিগণ পতাকা নেড়ে রেল যাত্রা শুরু করেন৷
এদিন, আগরতলা স্টেশনে উলুধবনি দিয়ে মহিলারাও রেল যাত্রার সূচনায় অংশীদার হন৷ আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত সবকটি স্টেশনে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷ সবচেয়ে বেশি ভিড় ছিল বিশালগড় স্টেশনে৷ স্বপ্ণের বাস্তবায়ন স্বচক্ষে [vsw id=”05Soeahj_og” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]দেখেও বিশ্বাস করতে পারছিলেন না জনগণ৷ উদয়পুর স্টেশনে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়৷ প্রতিটি স্টেশনে সূচী অনুযায়ী ২ মিনিট করে ট্রেনটি দাঁড়ানোর কথা ছিল৷ কিন্তু প্রচুর উৎসাহী মানুষের সমাগমে খানিকটা বেশি সময় প্রতিটি স্টেশনেই দাঁড়াতে হয়েছে ট্রেনটিকে৷ দুপুর ৩টা ১০ মিনিটে আগরতলা স্টেশন ছাড়ে ট্রেনটি৷ তবে, ১ঘন্টা ১০ মিনিটে উদয়পুর পৌঁছানোর কথা থাকলেও নির্দিষ্ট সময়ের তিন মিনিট আগে এই ট্রেন বিকেল ৪টা ১৭ মিনিটে পৌঁছায় উদয়পুরে৷ এদিন এই ট্রেনে করে আসা সকল যাত্রীদের ভীষণ আনন্দিত দেখা গেছে৷ উদয়পুরের এসডিএম শুভাশিষ বন্দ্যোপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার এদিন স্টেশনে উপস্থিত ছিলেন৷
নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু বলেন, আগরতলা থেকে উদয়পুর রেল পরিসেবা শুরু হলো৷ এটা খুশীর খবর৷ কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে কাজ করছে৷ আগরতলা সাব্রুম রেলপথের কাজ এগিয়ে চলেছে৷ তাতে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয় হবে৷ উত্তর পূর্বাঞ্চলে রেল পরিসেবার উন্নয়নে প্রায় ৩৫৪০ কোটি টাকা চলতি অর্থ বছরেই ব্যয় করা হবে৷ কাজগ লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তি৷ তিনি বলেন, আগরতলা থেকে উদয়পুর ট্রেন পরিসেবা শুরু হওয়ায় পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে৷ রেলমন্ত্রী বলেন, কয়েকদিন আগে নয়াদিল্লীতে মুখ্যমন্ত্রী মানিক সরকাররের সঙ্গে বৈঠক হয়েছে৷ ত্রিপুরায় উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন অদুর ভবিষ্যতে উত্তর-পূর্বাঞ্চল দেশের সব থেকে অগ্রসর এলাকা হয়ে উঠবে৷
আগরতলা স্টেসনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী রাজ্য সরকারের পক্ষ থেকে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুকে ধন্যবাদ জানান৷ এর পাশাপাশি রেলের আধিকারিকদের প্রতি অনুরোধ জানান, আগরতলা সাব্রুম রেল পথের কাজ যেন দ্বসময় মতো শেষ হয়৷ রাজ্যবাসী বিশ্বাস করেন রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ শেষ করবে৷ তিনি বলেন, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে৷ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা গেলে পুরো দক্ষিন এশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠবে৷ এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে কেন্দ্রীয় সরকার এ বং রেল মন্ত্রকের অনুরোধ জানান তিনি৷ পূর্ত মন্ত্রী বলেন, রাজ্য রেলপথ সম্প্রসারণে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে৷
পরিবহণ মন্ত্রী মানিক দে বলেন, বিশালগড়ে জমি নিয়ে সমস্যা না হলে আরও আগেই এই রেলপথ চালু হতো৷ উদয়পুর পর্যন্ত রেলপথ তৈরিতে অনেকে জমি দিয়েছেন৷ এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ পরিবহণ মন্ত্রী বলেন, এখন সবার প্রতীক্ষা করে সাব্রুম পর্যন্ত রেল পরিসেবা চালু হবে৷ তিনি বলেন, আগরতলা আখাউড়া রেল পথ নির্মাণর জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে৷
তিনি রাজ্যে একটি রেল ডিভিশন এবং নিয়োগ বোর্ড স্থাপনের জন্য রেল মন্ত্রকের প্রতি অনুরোধ জানান৷ রেল ডিভিশন স্থাপিত হলে রেল পরিকাঠামোর নির্মাণ কাগে গদিনত আসবে৷ নিয়োগ বোর্ড স্থাপিত হলে রাজ্যের ছেলেমেয়েদের ইন্টারভিউ দিতে সুবিধা হবে৷ তিনি জানান, অনেক সময়ই আগরতলা দিল্লী ট্রেন দেরীতে চলছে, আগরতলা-গুয়াহাটি ট্রেন বাতিলও হয়েছে৷ তাতে রেল যাত্রীরা অসুবিধায় পড়েছেন৷ তিনি অনুরোধ করেন বর্তমানে চালু ট্রেনগুলি যেন সময় মতো চলে৷ তিনি রেল পথ নির্মাণের কাজে যুক্ত ইঞ্জিনিয়ার, কর্মী শ্রমিকদের ধন্যাদ জানান৷ বক্ত্য রাখতে দিয়ে সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, ধর্মনগর থেকে সাব্রুম রেলথ সম্প্রসারণের কাজ আরও খারাপ এগিয়ে গেল৷ এটা রাজ্যে রেলফেতর জন্য গণতান্ত্রিক আন্দোলনের এবং রেল মন্ত্রকের সম্মিলিত প্রয়াস৷ তিনি আশা প্রকাশ করেন সাব্রুম হয়ে বাংলাদেশের চট্টাগ্রাম অব্দি রেলপথ সম্প্রারিত হবে৷ পাশাপাশি আগরতলা থেকে দিল্লী, কলকাতা, গুয়াহাটি, শিলচর রেল পরিসেবা আরও উন্নতি হবে৷ সাংসদ শংকর প্রসাদ দত্ত, ১৯৫২ সাল থেকে রাজ্যে রেলপথ নির্মাণের দাবির কথা তুলে ধরেন৷ তিনি আগরতলা- কলকাতার মধ্যে সপ্তাহে আরও বেশী দ্রুতগামী ট্রেন চালানোর অনুরোধ করেন৷ স্বাগত বক্তব্য রাকেন এন এফ রেলওয়ের চিফ এড মিনিস্ট্রেটিভ অফিসার অশোক কুমার যাদব৷
আগরতলা- উদয়পুর রেল পথের দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার৷ এই পথে তিনটি স্টেশন রয়েছে৷ সেকেরকোর্ট, বিশালগড় এবং বিশ্রামগঞ্জ৷ উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি, রেলের পদস্থ আফিসারগণ উপস্থিত ছিলেন৷
এদিন এই ট্রেনে লোকো পাইলট শান্তিকুমার দাস, এসিসটেন্ট লোকোপাইলট অভিজিৎ ভট্টাচার্য, লোকো ইন্সপেক্টর স্বপন কুমার দাস, চিফ টিটিআই অনুপ বরুয়া এবং টিটিই বিকে দাস ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top